দ্বিতীয় অধ্যায়: মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া-তড়িতের রাসায়নিক প্রভাব।
বিষয়-পরিবেশ ও বিজ্ঞান শ্রেণি-অষ্টম
দ্বিতীয় অধ্যায়: মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া-তড়িতের রাসায়নিক প্রভাব।
অভিষেক দত্ত
সহঃ শিক্ষক
ডাঃ সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় (উ. মা.)
মহঃ বাজার * বীরভূম
১) ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয় কেন?
উঃ বিশুদ্ধ জল তড়িৎ এর সুপরিবাহী নয়। কিন্তু জলে উপস্থিত একাধিক লবণ বা ধাতব যৌগ তড়িৎ পরিবাহী করে তোলে। এই কারণে ভিজে হাতে সুইচ বা অন্য কোন ইলেকট্রিকের সরঞ্জামে হাত দিলে শক লাগার সম্ভাবনা থাকে। তাই ভিজে হাতে কখনোই ইলেকট্রিকের সুইচে হাত দিতে নেই।
২) তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় গলিত বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় কোন মধ্য দিয়ে তড়িৎ পাঠালে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে।
৩) একটি অধাতব তড়িৎ পরিবাহীর উদাহরণ দাও।
উঃ গ্রাফাইট।
৪) তড়িৎ বিশ্লেষণের সময় পরিবাহী তামার তারের উপর প্লাস্টিকের আস্তরণ তা হয় কেন?
উঃ প্লাস্টিক অন্তরক পদার্থ হওয়ায় কোনভাবে তারগুলির মাধ্যমে শক লাগলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই পরিবাহী তামার তারের উপর প্লাস্টিকের আস্তরণ দেওয়া হয়।
৫) অ্যানোড এবং ক্যাথোড কাকে বলে?
উঃ তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ দ্বারটি ব্যাটারীর ধনাত্বক মেরুর প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে।
তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ দ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে।
৬) অ্যানোডে ও ক্যাথোডে কি প্রকারের বিক্রিয়া ঘটে?
উঃ অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে।
৭) জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে কি মেশানো হয়?
উঃ জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হয়।
৮) তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?
উঃ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোন ধাতুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলা হয়।
৯) গ্যালভানাইজেশন কাকে বলে? এর প্রয়োজনীয়তা কী?
উঃ লোহার উপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু জিংকের প্রলেপ দেওয়া কে গ্যালভানাইজেশন বলে।
প্রয়োজনীয়তা- লোহার তৈরি দ্রব্য বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে এলে তাতে মরচে পড়ে। ফলে লোহা ক্ষয়প্রাপ্ত হয়। লোহাকে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্প থেকে রক্ষা করতে তার ওপর প্রলেপ দেওয়া হয়।
১০) কোন ধাতুর তৈরি জিনিসের উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়?
উঃ কোন ধাতুর তৈরি জিনিসের ওপর তামার তড়িৎ লেপন এর জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কয়েক ফোটা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়।

Comments
Post a Comment