Posts

Showing posts from June, 2026

জৈন সংঘ (Jain Sangha)

Image
  জৈন সংঘ (Jain Sangha ) সংঘ শব্দটির অর্থ হল একতা বা Unity.  সংঘ বলতে বোঝায় "The boned of association among Monks." জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর মহাবীর ধর্ম প্রচারের জন্য জৈন শ্রমন সংঘের প্রতিষ্ঠা করেন। বস্তুতপক্ষে মহাবীরের আবির্ভাব এর পূর্বে উত্তর ভারতে জৈনধর্মের অস্তিত্ব ছিল সে কথা আমরা নানা জৈন ধর্মগ্রন্থ গুলি থেকে জানতে পারি। কিন্তু এই সময় জৈন সংঘ গড়ে উঠেছিল কিনা সে কথা যেমন বলা যায় না,  সেরূপ এই সময় সংঘ গড়ে উঠলেও তা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি বলে মনে হয়। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ দ্বিতীয় নগরায়নের যুগে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে এক প্রতিবাদী ধর্ম আন্দোলনের সূচনা হয়। এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম। জৈনদের মতে বহু প্রাচীনকাল থেকেই 24 জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা জৈন ধর্ম প্রবর্তন ও প্রচার করে গেছেন। সর্বপ্রথম তীর্থঙ্ক করছিলেন আদিনাথ বা ঋষভ দেব এবং সর্বশেষ তীর্থঙ্কর  হলেন মহাবীর। জৈন ধর্মগ্রন্থ ও শাস্ত্রগুলি মূলত জৈন ধর্মাবলম্বীদের উদ্ভব এবং বিস্তার সংক্রান্ত তথ্যের উপর সামান্য আলোকপাত করে। এই ধর্মগ্রন্থ...